মজিলা করপোরেশন তাদের জনপ্রিয় ফায়ারফক্স ব্রাউজারের একটি নতুন সংস্করণ
(৪৩.০) উন্মুক্ত করেছে সস্প্রতি। গুগল ক্রোম এর আধিপত্যে বর্তমানে
ফায়ারফক্স অনেকটাই পিছিয়ে।তার মধ্যে আবার হ্যাকারদের নজরদারি।সব কিছু
মিলে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বর্তমান নতুন ফিচার যুক্ত করেছে
ফায়ারফক্স। প্রাপ্ত তথ্য অনুযায়ী অ্যাড ট্র্যাকার এবং হ্যাকারদের
বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করেছে ফায়ারফক্স।
অ্যাড এর জন্য ব্যবহারকারীদের বিরক্তি
ঠেকাতে শক্তিশালী অ্যাড ব্লকার যুক্ত করা হয়েছে। অ্যাড ব্লক করার ফল
হিসেবে ফায়ারফক্স দ্রুততম সময়ে ওয়েবপেইজ লোডিংয়ের গ্যারান্টি দিচ্ছে।
নেট সারফেসে অ্যাড ব্লকিংয়ের ক্ষেত্রে ব্যাবহারকারীদের পছন্দকেও গুরুত্ব
দেওয়া হয়েছে।
অ্যাড এর জন্য ব্যবহারকারীদের বিরক্তি
ঠেকাতে শক্তিশালী অ্যাড ব্লকার যুক্ত করা হয়েছে। অ্যাড ব্লক করার ফল
হিসেবে ফায়ারফক্স দ্রুততম সময়ে ওয়েবপেইজ লোডিংয়ের গ্যারান্টি দিচ্ছে।
নেট সারফেসে অ্যাড ব্লকিংয়ের ক্ষেত্রে ব্যাবহারকারীদের পছন্দকেও গুরুত্ব
দেওয়া হয়েছে।
এতে থাকছে তিনটি অপশন 'ব্লকিং বাই ডিফল্ট', 'ক্ল্যাসিক
ব্লকিং' এবং 'পসিবলিটি অব ব্লকিং অ্যাবসোলিউটলি অল টাইপস অব ট্র্যাকার"। এ
ছাড়া অ্যাড্রেস বারের সার্চ সাজেশন হিসেবে পূর্বে ব্রাউজিংকৃত সাইট
হিস্ট্রি প্রদর্শন করবে। মজিলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কিংবা স্ম্যাম
এবং ম্যালওয়ার এক্সটেনশনগুলিকে স্বয়ংক্রিয়ভাবে দূর করবে। যা নেট
ব্রাউজিংকে আরো নিরাপদ করবে। সেগুলোর কোনো একটি আবার রি-ইনস্টল করতে চাইলে
সে সুযোগও রয়েছে। এ ছাড়া আইফোন ব্যবহারকারীদের জন্য ফায়ারফক্স অ্যাপ
উন্মুক্ত করা হয়েছে। সব ডিভাইসের জন্যই আগের মতোই প্রাইভেট ব্রাউজিং
ফিচারযুক্ত রয়েছে। অ্যাকাউন্ট সিনক্রোনাইজ করে সব ডিভাইসে একই বুকমার্ক,
হিস্টরি ও পাসওয়ার্ড ব্যবহারের সুবিধাও রয়েছে। তবু নিন্মমানের ব্রাউজিং
গতির কারণে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের প্রিয় তালিকায় এখনও নাম লেখাতে
পারেনি ফায়ারফক্স।
তবে আবার তারা আশা করতেই পারে,সব কিছু ঠিকঠাক চললে প্রতিযোগিতায় একটা অবস্থানে থাকবে।