Technology Used by Successwful Businesses

চীনা এবং রাশিয়ান হ্যাকাররা অস্ট্রেলিয়ান নাবিকদের জন্য বানানো অত্যন্ত গোপনীয় আধুনিক সাবমেরিন প্লান চুরির করার চেষ্টা চালায়

Chinese and Russian hackers attempted to hack into top ­secrets of Australia’s future submarines


দেশের জন্য সাইবার গুয়েন্দাগিরি একটি নতুন মন্ত্র। সকল দেশ এটি করে চলেছে এবং চীন ও রাশিয়া তার ব্যতিক্রম নয়। চীনা এবং রাশিয়ান গুপ্তচরেরা অস্ট্রেলিয়ার জন্য বানানো অত্যন্ত গোপনীয় ভবিষ্যৎ সাবমেরিনসমূহের প্লান চুরির করার চেষ্টা করেছিল যা জার্মানীর কিয়েলে সাবমেরিন সুবিধা তৈরি করেছে। 

অস্ট্রেলিয়ানদের মতে, বেইজিং এবং মস্কো এর সাইবার গুপ্তচরেরা সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার সাইবার আক্রমণ করেছে। এই হ্যাকিং প্রচেষ্টাটি জার্মানী, ফ্রান্স এবং জাপানের সাবমেরিন তৈরিকারকদের লক্ষ্য করে করা হয়েছে যারা নতুন নৌবহর তৈরির জন্য ২০ বিলিয়ন ডলারের চুক্তির নিলামে অংশগ্রহণ করেছে।

একাধিকবার হ্যাকের আক্রমণ পরিলক্ষিত হওয়ার পর, নিলামে অংশগ্রহণকারীরা অধিক সূক্ষ তথ্যগুলো হাতে হাতেই প্রদান করেন। ম্যানফ্রেড ক্লেইন, অস্ট্রেলিয়ায় জার্মানীর টিকেএমএস এর ক্যাম্পেইন ম্যানেজার জার্মানীর কিয়েলের বন্দর থেকে বলেছেনঃ “আমাদের আইটি বিভাগের লোকদের মতে, আমরা প্রতি রাতে ৩০-৪০ বারের মত হ্যাকিং এর মুখোমুখি হয়।”

মিঃ ক্লাইন বলেছেন সাইবার আক্রমণগুলো কিয়েলের সব সাবমেরিন সুবিধাসমূহতে নির্দেশিত হয়েছে এবং এমন সময় এসেছে যখন শিপইয়ার্ডের ১২০ জনের একটি দল ভবিষ্যৎ অস্ট্রেলিয়ান সাবমেরিনের জন্য বানানো ডিজাইনটি চূড়ান্ত ঘোষণা করছিল।

“অস্ট্রেলিয়ান সরকার আমাদের সাথেই রয়েছে, এবং তারা এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে”, বলেছেন টিকেএমএস অস্ট্রেলিয়া এর বোর্ড মেম্বার জিম ডানকেন, যিনি জার্মানের নিলামটি একত্রীকরণে সাহায্য করেছেন।

টিকেএমএস অস্ট্রেলিয়ার চেয়ারম্যান জন হোয়াইট বলেছেন এই রকম একটি সূক্ষ ও গুরুত্বপূর্ণ রক্ষিত প্রোজেক্টে বাণিজ্যক গোয়েন্দাদের প্রচেষ্টাই কাম্য। “তারা সকলের যোগাযোগের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে,” ডঃ হোয়াইট বলেছেন। “গুপ্তচর ও আইনভঙ্গকারীরা … তোমাদের অনুমান সংগঠিত হচ্ছে। আমরা সবাই এখন ঐ খেলাটির মধ্যে অবস্থান করছি। এটি একটি স্থান যেখানে লোকেরা খেলা করে। আমরা কাউকে সন্দেহ করছি না, আমরা সবাইকে সন্দেহ করছি।”

কোন দেশগুলো হ্যাকিং গুলোর প্রচেষ্টার পেছনে কাজ করছে টিকেএমএস তা বলতে নারাজ, কিন্তু তিন বিদেশী নিলামে অংশগ্রহণকারীগণ সকলে গোপনে বিশ্বাস করছে যে চীন সাবমেরিন প্রোজেক্টটির তথ্য সংগ্রহে নেতৃত্ব দিচ্ছে। অন্যান্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের, যথাক্রমে রাশিয়াকে, সাম্প্রতিক হ্যাকিংগুলোর প্রচেষ্টাটির জন্য সন্দেহ করা হচ্ছে এবং এটাও হতে পারে যে নিলামে অংশগ্রহণকারী তিন দল লাভজনক চুক্তির জন্য একে অপরের উপর গোয়েন্দাগিরিতে সচেষ্ট।

Author:

Founder and Chief Editor At Hacker News Bd And Interested In Hacking.

Facebook Comment