Technology Used by Successwful Businesses
Showing posts with label Vulnerabilities. Show all posts
Showing posts with label Vulnerabilities. Show all posts

ইন্সটাগ্রামের ত্রুটি ধরিয়ে দিয়ে ১০ বছরের শিশু পেয়ে গেলো ১০ হাজার ডলার

ইন্সটাগ্রামের ত্রুটি ধরিয়ে দিয়ে ১০ বছরের শিশু পেয়ে গেলো ১০ হাজার ডলার

জনপ্রিয় ছবি শেয়ারিংয়ের অ্যাপ ইন্সটাগ্রাম হ্যাক করেছে ১০ বছরের এক শিশু! জানি নামের ওই শিশুর বাড়ি ফিনল্যান্ডে। নিরাপত্তা ত্রুটি দেখিয়ে দেয়ায় ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ ওই শিশুকে ১০ হাজার মার্কিন ডলার (৭ লাখ ৮১ হাজার টাকা) পুরস্কার দিয়েছে।

সবচেয়ে কম বয়সী হিসেবে এভাবে কোনো পুরস্কার পেল জানি।

জানি প্রযুক্তিগতভাবে আরও তিন বছর পর ইন্সটাগ্রামে ঢুকতে পারবে। তবে সে একটি নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে ইন্সটাগ্রামে ঢুকে অনেক ব্যবহারকারীর কমেন্ট পর্যন্ত ডিলিট করে দিয়েছে! পরে অবশ্য সে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেয়।

ইন্সটাগ্রামের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ফেইসবুক জানিয়েছে, এই ত্রুটিটি ধরা পড়ার কিছুক্ষণের মধ্যেই তা সাড়িয়ে ফেলা হয়। ত্রুটিটি ধরিয়ে দেয়ায় জানিকে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেয়া হয়েছে।

এই নিরাপত্তা ত্রুটিটি জানি খুঁজে বের করে গত ফেব্রুয়ারি মাসে। এরপর সে ফেইসবুক কর্তৃপক্ষকে ই-মেইলের মাধ্যমে সেটি জানায়। তবে নিরাপত্তাজণিত কারণে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল।

ফেইসবুক জানিয়েছে বিভিন্ন নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দেয়ায় ২০১১ সালের পর থেকে এ পর্যন্ত ৪৩ লাখ মার্কিন ডলার পুরস্কার দেয়া হয়েছে।
Read More

Uber ট্যাক্সি-ক্যাব সেবাদাতা প্রতিষ্ঠান তাদের অ্যাপসের ত্রুটি ধরতে হ্যাকারদের জন্য ১০ হাজার ডলারের পুরস্কার ঘোষনা করেছে

Uber ট্যাক্সি-ক্যাব সেবাদাতা প্রতিষ্ঠান তাদের অ্যাপসের ত্রুটি ধরতে হ্যাকারদের জন্য ১০ হাজার ডলারের পুরস্কার ঘোষনা করেছে

নিরাপত্তা ত্রুটি ধরতে হ্যাকারদের জন্য ১০ হাজার ডলারের পুরস্কার ঘোষনা করেছে অনলাইনে ট্যাক্সি-ক্যাব সেবাদাতা প্রতিষ্ঠান ইউবার। সম্প্রতি প্রতিষ্ঠানটি এই ঘোষনা দিয়েছে বলে জানিয়েছে সিএনএন।
হ্যাকাররা ইউবার অ্যাপসের কোডে কোনো ভয়াবহ ত্রুটি পেলে উক্ত হ্যাকারকে ১০ হাজার ডলার দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য ত্রুটি এবং মধ্যমমানের ত্রুটি বের করতে পারলে যথাক্রমে ৫ হাজার ডলার ও ৩ হাজার ডলার দেওয়া হবে।

হ্যাকারদের জন্য ইউবারের এই রিউয়ার্ড প্রোগ্রামের আওতায় প্রতিষ্ঠানটির কোনো ত্রুটি থাকলে সেটি বের হয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।

সাইবার নিরাপত্তা জোরদার করতে বর্তমানে অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান এই ধরণের প্রোগ্রাম চালু করেছে। সম্প্রতি গুগল ১০০ ডলার থেকে ২০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষনা দেয়। এছাড়া এটিঅ্যান্ডটি তাদের নিরাপত্তা ত্রুটিতে ১০০ থেকে ৫ হাজার ডলার পুরস্কার দিয়ে থাকে।

আগামী ১ মে থেকে হ্যাকাররা ইউবারের ত্রুটি ধরতে ৯০ দিন সময় পাবেন। এর মধ্যে হ্যাকাররা খুঁজে বের করা কোনো ত্রুটি ইউবারকে বোঝাতে সক্ষম হলে উক্ত হ্যাকারকে ঐ পুরস্কার দেওয়া হবে।
Read More