জনপ্রিয় ছবি শেয়ারিংয়ের অ্যাপ ইন্সটাগ্রাম হ্যাক করেছে ১০ বছরের এক শিশু! জানি নামের ওই শিশুর বাড়ি ফিনল্যান্ডে। নিরাপত্তা ত্রুটি দেখিয়ে দেয়ায় ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ ওই শিশুকে ১০ হাজার মার্কিন ডলার (৭ লাখ ৮১ হাজার টাকা) পুরস্কার দিয়েছে।
সবচেয়ে কম বয়সী হিসেবে এভাবে কোনো পুরস্কার পেল জানি।
জানি প্রযুক্তিগতভাবে আরও তিন বছর পর ইন্সটাগ্রামে ঢুকতে পারবে। তবে সে একটি নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে ইন্সটাগ্রামে ঢুকে অনেক ব্যবহারকারীর কমেন্ট পর্যন্ত ডিলিট করে দিয়েছে! পরে অবশ্য সে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেয়।
ইন্সটাগ্রামের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ফেইসবুক জানিয়েছে, এই ত্রুটিটি ধরা পড়ার কিছুক্ষণের মধ্যেই তা সাড়িয়ে ফেলা হয়। ত্রুটিটি ধরিয়ে দেয়ায় জানিকে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেয়া হয়েছে।
এই নিরাপত্তা ত্রুটিটি জানি খুঁজে বের করে গত ফেব্রুয়ারি মাসে। এরপর সে ফেইসবুক কর্তৃপক্ষকে ই-মেইলের মাধ্যমে সেটি জানায়। তবে নিরাপত্তাজণিত কারণে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল।
ফেইসবুক জানিয়েছে বিভিন্ন নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দেয়ায় ২০১১ সালের পর থেকে এ পর্যন্ত ৪৩ লাখ মার্কিন ডলার পুরস্কার দেয়া হয়েছে।
