Technology Used by Successwful Businesses

কীভাবে হ্যাকারস আপনার পেপাল অ্যাকাউন্ট হ্যাক করে?


আজ যখন আমি আমার ইনবক্স চেক করলাম তখন দেখলাম  Paypal Service থেকে এই মেইল টা পেয়েছিলাম " Your account has been limited until we hear from you." আর যখন আমি মেইল খুললাম তখন দেখি এটা একটি ফিশিং পেজ যা আমার লগিন তথ্য চুরির জন্য বানানো হয়েছে।


তো আপনি হ্যাকারদের স্প্যাম / ফিশিং মেইল কিভাবে বুঝবেন?

১ . মেইল প্রেরকের ঠিকানাটি দেখুন। আপনি পেপ্যাল থেকে যে মেইল পেলেন তার "@" এর পরে কি হবে ? নিশ্চয় "paypal.com" হবে।
২ . মেইলের হেডারে টেক্সট ত্রুটি দেখুন,যা পেপ্যাল থেকে পাঠানো অফিসিয়াল মেইলে আপনি পাবেন না।

৩ . আপনি যদি উপরের  ২টি  অপশনের একটিও  খুঁজে না পান তাহলে তাদের দেয়া লিঙ্কটি  খুলুন, তারপর URL চেক করুন , লিঙ্ক হওয়া উচিত "paypal.com" বা "paypal.co.uk" বা "paypal.in "দেশের উপর নির্ভর করে চেঞ্জ হতে পারে। নিচে দেওয়া ইমেজ থেকে দেখতে পারেন যে  "qaypal.co.uk" যা আসল সাইটের লিঙ্ক নয় এবং এতে ফিসিং পেজ সেট করা।

এই যখন আপনি আপনার ইমেইল থেকে দেয়া লিঙ্কে  ক্লিক করে লগিন করবেন তখন এমন পেজ পাবেন লিঙ্কটি কি পাবেন


৪ . আপনার লগইন তথ্য দেয়ার  পর এমন মেইল পাবেন।



তাই নিশ্চিত করুন যে আপনি ফিশিং এর স্বীকারে পড়েন নি। সতর্কতা অবলম্বন করা উচিত যখন আপনি আপনার মেইল থেকে দেয়া একটি ওয়েবসাইট লিঙ্ক খুলতে যাবেন। ফিশিং এর এই  ফর্ম ফেসবুক, টুইটার এবং অন্যান্য আরও কয়েকটি জনপ্রিয় নেটওয়ার্ক এর ক্ষেত্রেও  কাজ করে। আপনি আপনার বন্ধু এবং পরিবারকে এই ব্যাপারে জানিয়ে সতর্ক করে দিন।

Author:

Founder and Chief Editor At Hacker News Bd And Interested In Hacking.

Facebook Comment