Technology Used by Successwful Businesses

ভারতে রেলওয়ের ওয়েবসাইট হ্যাক করে এক কোটি মানুষের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা


ভারতে রেলওয়ের ওয়েবসাইটে ঢুকে এক কোটি মানুষের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। তবে হ্যাকিংয়ের ঘটনাটি অস্বীকার করে ইন্ডিয়ান রেলওয়ে অ্যান্ড টুরিজ্যম করপোরেশন।

ভারতের কয়েকটি গণমাধ্যমে প্রচারিত খবর থেকে জানা যায়, সম্প্রতি হ্যাকাররা দেশটির রেলওয়ে অ্যান্ড টুরিজ্যম করপোরেশনের ওয়েবসাইট হ্যাক করে প্রায় একশো কোটি মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করে নিয়েছে।

অনলাইনে ট্রেনের টিকিট কেনার সময় গ্রাহকরা যেসব তথ্য দেন, সেগুলোই চুরি করেছে হ্যাকাররা। মহারাষ্ট্রের সাইবার সেল বিভাগ রেলওয়ে কর্তৃপক্ষকে এ হ্যাকিংয়ের ঘটনাটি জানিয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়।



ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ হ্যাকিংয়ের ঘটনাটি অস্বীকার করলেও এটি তদন্তে কমিটি গঠন করেছে।

ভারতের প্রায় তিন কোটি ৯০ লাখ মানুষ অনলাইনে ট্রেনের টিকিট কিনে থাকেন। ভারতীয় রেলওয়ে অ্যান্ড টুরিজ্যম করপোরেশনের ওয়েবসাইটে প্রতিদিন গড়ে পাঁচ কোটি মানুষ প্রবেশ ভিজিট করেন। যদি এই অভিযোগটি সত্যি হয়, তাহলে তা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা হবে।

কয়েকদিন আগেই জঙ্গি সংগঠন আল-কায়েদা ভারতের রেলওয়ের একটি ছোট ওয়েবসাইট হ্যাক করে সাইটটিতে ১১ পৃষ্ঠার একটি ডকুমেন্ট লাগিয়ে দেয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই হ্যাকিং নিয়ে ফের বিড়ম্বনায় পড়লো ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

Author:

Founder and Chief Editor At Hacker News Bd And Interested In Hacking.

Facebook Comment