Technology Used by Successwful Businesses
Showing posts with label Hacking News. Show all posts
Showing posts with label Hacking News. Show all posts

Indian Hacker হ্যাক করেছে তথ্যপ্রযুক্তি বিভাগের Website

Indian Hacker হ্যাক করেছে তথ্যপ্রযুক্তি বিভাগের Website
তথ্যপ্রযুক্তি বিভাগের ওয়েবসাইট হ্যাকড হয়েছে। শনিবার দুপুর নাগাদ ওয়েবসাইটটিতে প্রবেশ করতে গেলে সেখানে একটি নোটিশ দেখা যায়।
ওয়েবসাইটে প্রবেশ করতে না পেরে সাইট হ্যাকডের বিষয়টি জানান একজন পাঠক।


ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে দেখা যায়, সেখানে হলুদ কালিতে লেখা ‘হ্যাকড বাই রাহু’। তিনি নিজেকে একজন ভারতীয় হিসেবে দাবি করেছেন। আর হ্যাকের কাজটিও করা হয়েছে ভারতে বসে। হ্যাকার দলটির নাম ‘লুলজসেক ইন্ডিয়া’।
ওয়েবসাইটটি নিরাপত্তার দিক থেকে ব্যর্থ হয়েছে বলেও বলা হয়েছে নোটিশটিতে।
দলটিতে যারা রয়েছেন তাদের সবার নাম আবার একেবারে নীচে স্ক্রলে দিয়েছে দুর্বৃত্ত হ্যকারারা।

তথ্যপ্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, সাইটটি উদ্ধারে বিশেষজ্ঞ দল কাজ করছে। খুব দ্রুতই এটি উদ্ধার করা যাবে বলেও জানান তিনি।
Read More

সরকারের নির্দেশ পেলে পাকিস্তানের গুরুতপূর্ন ওয়েবসাইটে সাইবার হামলা চালাবে ভারত

সরকারের নির্দেশ পেলে পাকিস্তানের গুরুতপূর্ন  ওয়েবসাইটে সাইবার হামলা চালাবে ভারত


সরকারের নির্দেশ পেলে পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের ওয়েবসাইটে সাইবার হামলা চালাতে পারেন ভারতের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। এ কথা বলেছেন ভারতের 'ন্যাশনাল সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটি' বিভাগের অতিরিক্ত পরিচালক জেনারেল এস অমরপ্রসাদ রেড্ডি। 
ন্যাশনাল সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটি' বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোন মূহুর্তে তথ্যের প্রয়োজনে পাকিস্তান সরকারের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় হ্যাকাররা। 
বিভাগটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গভ ডট পিকে নামক পাকিস্তান সরকারের ওয়েবসাইটটি পাঠানকোট হামলার পর থেকেই হ্যাক করার চেষ্টা চালানো হচ্ছিল। এখনও পর্যন্ত বেশ কিছু কোড ভারতীয় হ্যাকাররা জানতে পেরেছেন, যেগুলো ব্যবহার করে পাকিস্তানি ওয়েবসাইটের ভিতরে ঢুকে তথ্য সংগ্রহ করা যেতে পারে।
জেনারেল এস অমরপ্রসাদ রেড্ডি জানান, ভারত সরকার সবুজ সংকেত দিলেই তারা এই কাজ করে ফেলতে পারবেন। গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে তাই এখন আর নির্ভরশীল হতে হবে না। 
যদিও ভারত সরকার এ ধরনের কোন পদক্ষেপ আদৌ গ্রহণ করবে কিনা তা এখনও জানা যায়নি। 
Read More