Technology Used by Successwful Businesses

আগামী ৬ ও ৭ এপ্রিল জাতীয় হ্যাকাথন সহযোগিতায় বাংলালিংক


দ্বিতীয়বারের মতো আয়োজিত জাতীয় হ্যাকাথনে সহযোগিতা করবে মোবাইল অপারেটর বাংলালিংক।
আগামী ৬ ও ৭ এপ্রিল মিরপুরের পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে জাতীয় সমস্যার প্রযুক্তিভিত্তিক সমাধানের জন্য দেশের প্রোগ্রামারা প্রতিযোগিতায় লড়বে।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দ্বিতীয়বারের মতো প্রোগামারদের নিয়ে এই আয়োজন করেছে। বাংলালিংক মূল হ্যাকাথনে আয়োজন সহযোগিতা ছাড়াও বিজয়ীদের জন্য নগদ অর্থ, বিভিন্ন ডিভাইস ও হ্যাকাথন চলাকালীন অংমগ্রহণকারীদের নানা ধরনের পুরস্কার দেবে। এছাড়াও বাংলালিংক সামাজিক যোগাযোগ মাধ্যমেও হ্যাকাথন নিয়ে প্রচারণা চালাবে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন পরিকল্পনার (এসডিজি) নির্বাচিত ১০টি লক্ষ্য অর্জনের জন্য আয়োজিত হচ্ছে এবারের জাতীয় হ্যাকাথন। সারা দেশের সেরা ডেভেলপার, ইউএক্স ডিজাইনার, মোবাইল অ্যাপ ডেভেলপার, সফটওয়্যার নির্মাতারা একত্রিত হবে বছরের বড় এই কোডিং ফেস্টিভালে।

একটানা ৩৬ ঘণ্টা কাজের মাধ্যমে নতুন উদ্ভাবনে অংশ নেবেন প্রোগ্রামাররা। সেরা উদ্ভাবনগুলো বাস্তবায়নের জন্য আইসিটি বিভাগ ভবিষ্যতে সরাসরি পৃষ্ঠপোষকতা করবে।

এবার ৫৫৩টি দলের ৩ হাজারের বেশী অংশগ্রহণকারী জাতীয় হ্যাকাথনে অংশগ্রহণের জন্য আবেদন করেছে। যার মধ্যে নির্বাচিত ২৫০টি দল চূড়ান্তভাবে হ্যাকাথনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

Author:

Founder and Chief Editor At Hacker News Bd And Interested In Hacking.

Facebook Comment