Cyber caliphate কে মনে আছে ? হ্যা সেই হ্যাকিং গ্রুপ যারা iSiS এর সাথে মিলে Google Hack করার কথা ভাবছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নজরদারি গ্রুপ Terror Monitor এর মতে - ইসলামিক রাষ্ট্র সাইবার আরমি গুগল হ্যাক করার কথা চিন্তা করছে।
Terror Monitor বলছে Cyber caliphate একটি নতুন হ্যাকিং টিম গঠন করবে যারা Google Hack করার প্রতি উৎসাহী। উপরের তথাকথিত প্রজ্ঞাপন চিত্রে এই পরিকল্পনাটি দেখা যাচ্ছে যা iSiS ছেড়েছে। এখানে Islamic ভুল বানানে লিখা হয়েছে।
Cyber caliphate এর অনেক সাফল্য রয়েছে যেখানে তারা তাদের হ্যাকিং কীর্তিকলাপ দেখিয়েছেন। তারা প্রায় ৫৪০০০ টুইটার একাউন্ট হ্যাক করতে সক্ষম হয়েছে যার মধ্যে বেশিরভাগ মিডিয়া কোম্পানির ছিল। তারা প্রতিজ্ঞা করেছিলো cybergeddon এর যা ১১ই সেপ্টেম্বর এ WTC অ্যাটাকের বর্ষ পূর্তিরদিন হওয়ার কথা ছিল । কিন্তু তা সফল হয়নি।
অনলাইন হ্যাক্টিভিস্ট গ্রুপ Anonymous বলেছে যে Cyber caliphate এর দাবিগুলো সব ভুয়া আর গ্রুপ টি একটি সিঙ্গেল আইপি দ্বারা পরিচালিত হচ্ছে যা মিডল ইস্ট এর কোথাও আছে।
