Technology Used by Successwful Businesses
Showing posts with label google. Show all posts
Showing posts with label google. Show all posts

গুগলের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ

গুগলের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ


আবারো সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করার অভিযোগ করেছে ইউরোপিয়ন ইউনিয়ন। এবার গুগলের মালিকানাধীন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে ক্ষমতা অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এর আগে গুগলের সার্চ ইঞ্জিনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিল ইউরোপিয় ইউনিয়ন। সে সময় বলা হয়েছিল গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে নিজেদের পণ্য ও সেবার প্রসার ঘটিয়েছে।

ইউরোপিয়ন কমিশন এক বিবৃতিতে গুগলের বিরুদ্ধে এই অভিযোগটি তুলেছে। বিবৃতি বলা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে ক্ষমতার অপব্যবহার করেছে গুগল। অনেক প্রতিষ্ঠান বাধ্য হয়ে তাদের ফোনে এই অপারেটিং সিস্টেমটি ব্যবহার করছে।

ইউরোপিয় ইউনিয়নের কম্পিটিশন কমিশনার মার্গারেথে ভেস্টেজার বলেন, গুগল ইউরোপিয় ইউনিয়নের আইন ভঙ্গ করেছে। প্রতিষ্ঠানটি প্রতিদ্বন্দ্বী ও ভোক্তাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও অ্যান্ড্রয়েডের কিছু নিজস্ব অ্যাপ ও ফিচার মোবাইল ফোনে আপলোড করতে বাধ্য করছে।

তিনি বলেন, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গুগলকে ১২ সপ্তাহ সময় বেঁধে দেয়া হয়েছে। এর মধ্যে গুগল দোষ স্বীকার করে জরিমানা দিয়ে অভিযোগ থেকে মুক্তি পেতে পারে।

অপরদিকে, গুগলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট কেন্ট ওয়ালকার বলেছেন, গুগল ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে চলতে চায়।
Read More

গুগল ফ্ল্যাশ বিজ্ঞাপন কে জানিয়ে দিলো বাই বাই

গুগল ফ্ল্যাশ বিজ্ঞাপন কে জানিয়ে দিলো বাই বাই

অ্যাডোবি ফ্ল্যাশের কাঁটা ঘায়ে আরেকটু নুনের ছিটা দিলো গুগল। আগামী জুন ৩০ থেকে আর কোনো ফ্ল্যাশ বিজ্ঞাপন গ্রহণ করবে না বলে জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট। এর পরিবর্তে এইচটিএমএল৫ এর তৈরি করা বিজ্ঞাপন দেখাবে তারা।

মজিলা ফায়ারফক্স, ফেইসবুক এমনকি অ্যাডোবির নিজস্ব পণ্য থেকে অ্যাডোবি ফ্ল্যাশ বাদ দেওয়ার ঘোষনার পর এবার গুগল ফ্ল্যাশ বিজ্ঞাপন প্রদর্শন করবে না বলে জানিয়ে দিয়েছে।

মঙ্গলবার গুগল জানায়, আগামী জুন ৩০ এর পর থেকে গুগলের অ্যাডওয়ার্ডস ও ডাবলক্লিক ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কোনো ফ্ল্যাশ বিজ্ঞাপন গ্রহণ করা হবে না। এছাড়া আগামী বছরের ২ জানুয়ারির পর থেকে গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক কিংবা ডাবলক্লিকে কোনো ফ্ল্যাশ বিজ্ঞাপন দেখানো হবে না।

মূলত অ্যাডোবি ফ্ল্যাশের নিরাপত্তা ত্রুটিকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে গুগল। বিশ্বব্যাপি কয়েকশ মিলিয়ন কম্পিউটারে ফ্ল্যাশ ব্যবহার করার কারণে এটি হ্যাকারদের টার্গেট হিসেবে পরিণত হয়েছে। সফটওয়্যারটির ত্রুটি সনাক্তকরণের মাধ্যমে হ্যাকাররা ভাইরাসযুক্ত বিজ্ঞাপন ও সফটওয়্যার ইনস্টল করে দিতে পারে।

এছাড়া হ্যাকাররা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ব্যবহারকারীদের ফ্ল্যাশ প্রোগ্রাম আপডেট করার কারণ দেখিয়ে ভাইরাস ডাউনলোড করে দেয়।
Read More