অ্যাপলের হালনাগাদ সংস্করণের অপারেটিং সিস্টেম 'আইওএস ৯.১' এর নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে বাজারে আসা নতুন আইফোন হ্যাক করেছেন একদল হ্যাকার।
নিরাপত্তা নিয়ে কাজ করা উদ্যোক্তা প্রতিষ্ঠান 'জিরোডিয়াম'-এর 'মিলিয়ন ডলার আইওএস৯ বিগ বাউন্টি' প্রতিযোগিতায় অংশ নিয়ে দূর থেকেই আইফোন হ্যাক করেন তারা। পুরস্কার হিসেবে দলটি পাচ্ছে ১০ লাখ ডলার। যার বাংলাদেশি মূল্যমান প্রায় ৮ কোটি টাকা। সেপ্টেম্বরে 'আইওএস ৯.১' অপারেটিং সিস্টেমের ত্রুটি কাজে লাগিয়ে আইফোন হ্যাকের কৌশল বের করতে এ প্রতিযোগিতার আয়োজন করে 'জিরোডিয়াম'।
বিরতিহীন ২ মাস অমানুষিক পরিশ্রম করে,অ্যাপলের নিরাপত্তা গবেষকদের দেয়াল ভেঙ্গে প্রবেশ অধিকার পেয়ে যায়। তখন পুরস্কার হিসেবে দলটি পাচ্ছে ১০ লাখ ডলার। যা হাতে পাওয়াটা হয় সময়ের দাবি।
জিরিডিয়াম জানিয়েছে, অ্যাপলের অপারেটিং সিস্টেম সবচাইতে সুরক্ষিত বলে দাবি করা হচ্ছে। তাই প্রতিষ্ঠানটি দেখতে চায় এটি কেউ ভাঙ্গতে পারে কিনা।
তারা আরও জানান,অ্যাপলের অপারেটিং সিস্টেম সুরক্ষিত। তাই বলে এটি ভাঙ্গা যাবে না এমন নয়। আমরা দেখতে চাই কেউ এটি ভাঙ্গতে পারে কিনা।
ফ্রিল্যান্স বিশেষজ্ঞদের কাজে লাগিয়ে বাজারে আসা নতুন সফটওয়্যারের নিরাপত্তা ক্রুটি খুঁজে বের করতে চায় জিরোডিয়াম। সেজন্য এই পুরষ্কার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বেশ কিছু হ্যাকার দল,তবে সবায় তাদের কার্যকারিতা প্রকাশ করতে না পারলেও, নিজেদের ক্ষমতা জানান দেন কিছু হ্যাকার দল। তবে কাঙ্ক্ষিত পুরষ্কারটি জিতে নিয়েছেন একটি হ্যাকার দল।
