সুইজারল্যান্ড ভিত্তিক ইমেইল সেবা প্রদানকারী প্রোটনমেইল একটি "খুবই শক্তিশালী" distributed denial-of-servi
মঙ্গলবার সকালে প্রোটনমেইলের উপর ডিডস আক্রমণটি শুরু হয়েছিল। প্রোটনমেইল তৎক্ষণাত টুইট করেছে, তারা ডিডস আক্রমণটি অনুভব করছিল এবং তারা প্রকাশ করেছে যে তাদের কিছু সেবা সাময়িকভাবে বিলম্ব হতে পারে।
প্রোটনমেইল জানিয়েছে, এই আক্রমণে সাড়া দেয়ার জন্য তারা তাদের ডাটা সেন্টারে কাজ করে যাচ্ছে। তারা বলেছেন, ডিডোস আক্রমণটি যা প্রোটনমেইলের সার্ভারে আঘাত হেনেছে, তা চারটি ভিন্ন ভিন্ন আক্রমণ। যেহেতু এই আক্রমণের মধ্যকার কোনপ্রকার বিরতি ছিল না সেহেতু ডাটা সেন্টার এই আক্রমণটি কাটিয়ে উঠতে পারে নি।
গত কয়েকদিনের অটুট প্রচেষ্টার ভিত্তিতে, ইমেইল সেবা প্রদানকারীটি ব্লগের একটি পোস্টে প্রকাশ করেছে, তাদের কাজ কতটুকু এগিয়েছে এবং কিভাবে তারা তাদের সেবাটি পুনরায় চালু করছেঃ
“৩রা নভেম্বর, ২০১৫ সোমবারে প্রোটনমেইল একটি অধিক শক্তিশালী ডিডস আক্রমণে বন্ধ হয়ে গিয়েছিল”, পোস্টটির শুরু এইভাবে। একটি ডিডস আক্রমণ কী তা ব্যাখ্যা করার মধ্য দিয়ে, তারা লিখেছেঃ “আক্রমণকারীরা আমাদের আইপি এড্রেসগুলো ফ্লাডিং করার মাধ্যমে তাদের আক্রমণ শুরু করে। যা দ্রুত সুইজারল্যান্ডের
প্রোটনমেইল আরো জানিয়েছে যে ডিডোস আক্রমণটি তাদের ইমেইল নিরাপত্তাকে কোনভাবেই বিপদগ্রস্ত করে নি।
“যদিও প্রবেশ সীমাবদ্ধ ছিল, একটি গুরত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের সম্পূর্ণ এনক্রিপশন কোর শক্তিশালী এবং ১০০% অক্ষত। সাথে সাথে ব্যবহারীদের সকল ডাটা নিরাপদ রয়েছে।”
বর্তমানে এনক্রিপটেড ইমেইল সেবাটি এটির হোস্টের জন্য সুইজারল্যান্ডে অন্য আরেকটি ডাটা সেন্টারের সন্ধান করছে, যদিও আক্রমণটির বিশালাতার কারণে অনেকে এটির বিরুদ্ধে ভীত প্রকাশ করছে।
কখন তাদের সেবা পুনরায় সম্প্রচারিত হবে সেটি জানার জন্য প্রোটনমেইল ব্যবহারীদের টুইটারে তাদের ফিডসমূহ অনুসরণ করতে বলেছে যাতে তারা দৈনিক আপডেটসমূহ পেতে পারেন।
