Technology Used by Successwful Businesses
Showing posts with label Keylogger. Show all posts
Showing posts with label Keylogger. Show all posts

Keylogger কি এবং এটি কীভাবে কাজ করে

Keylogger কি এবং এটি কীভাবে কাজ করে

                                 What is a Keylogger


Keylogger হতে আপনার পাসওর্য়াড কে রক্ষা করুন! কি লগার হচ্ছে এমন একটি প্রোগ্রাম যেটি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকলে আপনি keyboard-এর কি প্রেস করে কম্পিউটারে যা যা লিখছেন তা সেই প্রোগ্রামটি সংরক্ষন করে রাখবে আপনার অজান্তে। কি লগার হচ্ছে সবচেয়ে নিম্নস্তরের হ্যাকিং । কি লগার ব্যবহারের জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন পড়েনা। এটি কারো ইমেইল এ্যাড্রেস বা অন্যান্য এ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড হ্যাক করার সহজ পদ্ধতি ।
আচ্ছা ধরুন আপনি সাইবার ক্যাফেতে ব্রাউজিং করছেন। আপনি হয়তো জানেনও না যে যেই পিসিতে বসে আপনি ব্রাউজিং করছেন তাতে কেউ পূর্বেই কি-লগার ইনস্টল করে রেখে গেছে। এখন ধরুন আপনি http://mail.yahoo.com এ গেলেন এবং ইউজারনেম এবং পাসওয়ার্ড প্রদান করলেন । তৎক্ষনাত কি লগার টি আপনি যা যা টাইপ করেছিলেন সব রেকর্ড করে ফেলছে । ভয়ংকর তাইনা । এখন আপনি বলতে পারেন ঠিকআছে আমি কি বোর্ড দিয়ে ইউজারনেম পাসওয়ার্ড লিখবো না উইন্ডোজের অনস্ক্রিন কিবোর্ড ব্যবহার করবো।

(Start > All Programs > Accessories > Accessibility > On-Screen Keyboard ) তবে জেনেনিন কি লগারটি সেটিও রেকর্ড করে ফেলবে (পরিক্ষা করা হয়েছে) এছাড়াও প্রায় Keylogger গুলোতে স্ক্রিনশট ফাংশনালিটি রয়েছে যার মাধ্যমে প্রতি সেকেন্ডে বা নির্দিষ্ট সময় পরপর Keylogger-টি Desktop-এর স্ক্রিনশট তুলে রাখে। ফলে হ্যাকার এটিও জানতে পারবে আপনি ডেক্সটপে কি কাজ করছিলেন , কোন ওয়েবসাইট ভিজিট করছেন , ইউজারনেম বক্সে কি লেখা আছে , পাসওয়ার্ড এর ঘরে কালো বিন্দু গুলোর সংখ্যা কয়টি ( যা পরবর্তীতে লগ হতে ইউজারনেম ও পাসওয়ার্ড কে আলাদা ভাবে বুঝতে সহায়তা করে।

এখনো ভাবছেন Keylogger কি?- একটা আকামের প্রোগ্রাম যেটা আপনার পিসিতে থাকলে আপনি কিবোর্ডে যা যা টাইপ করবেন সেটা ওই প্রোগ্রামের লেখকের কাছে পৌঁছে দেয়।
ভয়াবহতা?- ধরুন আমি আপনার পিসিতে একটা Keylogger Install দিয়ে আসলাম। এরপর থেকে আপনি যা কিছু লিখছেন (কোন সাইট ভিসিট করছেন, সেখানে পাসওয়ার্ড কি দিচ্ছেন) সব আমি হ্যাক করে নিতে পারবো। সবচাইতে ভয়াবহ ব্যাপার হচ্ছে বেশীরভাগ এন্টিভাইরাস সফটওয়্যার Keylogger  Detect করতে পারেনা।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা- উইন্ডোজ এক্সপি, সেভেন আর উবুন্টু ট্রিপল বুটে চালাই। সেভেনে এসেছি প্রায় বছরখানেক, এটাই সবচেয়ে বেশী ব্যবহার করা হয়। বেশীরভাগ সফটওয়্যার নামাই টরেন্ট থেকে, নামানোর পরে অবশ্যই ভাইরাস স্ক্যান করে নেই। গত ৫ বছরে ভাইরাসের কারনে কোন ঝামেলা পোহাতে হয়নি। আরামেই ছিলাম, কিন্তু সেই আরাম হারাম হল আজ
যা হোক এ বিষয় সম্পর্কে জানার পর আমার মনেও সঙ্কা জাগে যে অন্য কেউ তো Keylogger ব্যবহার করে আমার Username এবং Password Hack করতে পারে।
Read More