Technology Used by Successwful Businesses
Showing posts with label Hackers join to google. Show all posts
Showing posts with label Hackers join to google. Show all posts

দ্বিতীয় দফায় হ্যাকারদের নিয়োগ দিচ্ছে গুগল

দ্বিতীয় দফায় হ্যাকারদের নিয়োগ দিচ্ছে গুগল
একবার নিজেদের চিন্তা চেতনায় সফল হয়ে, দ্বিতীয় দফায় হ্যাকারদের নিয়োগের ভাবনা চূড়ান্ত করেছে গুগল।গুগলের পক্ষে থেকে বার্তাটি পেয়েছে মিডিয়া কঙ্গো হিসেবে পরিচিত সিএনএন।
একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান এবার দ্বিতীয় দফায় কাঁটা দিয়ে কাঁটা তোলার প্রকল্প হাতে নিয়েছে। অর্থাৎ হ্যাকার দিয়ে ইন্টারনেটের নিরাপত্তা বাগ সারানোর প্রকল্প হাতে নিয়েছে গুগল। ‘প্রোজেক্ট জিরো’ নামের এই প্রকল্পে ইতিমধ্যে একদল হ্যাকারকে নিয়োগ দিয়েছে তারা। গুগল জানায়, নতুন নিয়োগ করা দলটি শুধু ইন্টারনেট নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। দলটি কোনো বাগ খুঁজে পেলে তৃতীয় কোনো পক্ষকে না জানিয়ে সরাসরি সফটওয়্যার বা সেবা বিক্রেতাকে অবহিত করবে। এছাড়া তারা এসব বাগ পাবলিক ডেটাবেসে রেজিস্ট্রি করবে। এ কাজের সঙ্গে দলটি সমস্যাগুলোর বিশ্লেষণ করবে।
ইন্টারনেটে বিভিন্ন ক্ষতিকর হামলা থেকে ব্যবহারকারীদের বাঁচানোই তাদের মূল কাজ থাকবে উল্লেখ করে গুগল জানায়, হার্টব্লিড ধরনের বাগ থেকে তারা মানুষকে নিরাপত্তা দেবে।
গুগল নিরাপত্তা গবেষণা দলের সদস্য ক্রিস ইভান্স এক ব্লগ পোস্টে এ বিষয়ে জানান, এই কার্যক্রম সফটওয়্যার বাগের মাধ্যমে কারও কম্পিউটার থেকে গোপনীয় তথ্য হাতিয়ে নেয়া বা নজরদারি থেকে সুরক্ষা দেবে।
মাসখানেক আগে এমনি একটি নিয়োগে ১০০ হ্যাকার কে চূড়ান্ত করেছিলো গুগল বর্তমানে তারা গুগলে কর্মরত আছেন।এখন আবার দেখা যাচ্ছে কিছু হ্যাকার গুগলে নিজেকে দেখার জন্যই প্রস্তুত হচ্ছে। তবে একাধিক পরীক্ষার পরই গুগল তাদের নিয়োগ চূড়ান্ত করছে,তবে কিছু শর্ত পুরুন করে যে কোন দেশের হ্যাকারই রেজিঃ ফর্ম পুরুন করতে পারবে।
Read More