Technology Used by Successwful Businesses
Showing posts with label Cyber Security. Show all posts
Showing posts with label Cyber Security. Show all posts

সাইবার নিরপত্তার জন্য করনীয়

সাইবার নিরপত্তার জন্য করনীয়


১) সব সময় লগ ইন ও লগ আউট হতে হবে।
২) আপনার সাথে কোন নায়ক/নায়িকার মিল আছে,কিংবা ৩০ বছর পর আপনাকে কেমন দেখাবে এই জাতীয় লিংকে কখনোই ঢুকা যাবে না।
৩) আপনার এফ,বি,বা মেইল পাসওয়ার্ড চায় এই ধরনের লিংকে কখনোই ঢুকা যাবে না।
৪) অপরিচিত কোন মেইল বা লিংকে কোনক্রমেই ঢুকা যাবে না।
৫) আপনার ফেইস-বুকের টাইম-লাইনের সেটিং ঠিক করতে হবে। যেখানে অন্য কেউ কিছু লিখে টাইমলাইনে যাতে না দিতে পারে,সেই ব্যবস্থা করতে হবে।
৬) মোবাইল,কম্পিউটার,বা মেইলের পার্সওয়ার্ড ৩ মাস অন্তর অন্তর পরির্বতন করতে হবে।
৭) মোবাইল বা কম্পিউটারে কোন অন্তরঙ্গ ছবি রাখা যাবে না। এই ধরনের কাজ হতে বিরত থাকুন। কারন যে কোন সময় আপনার মোবাইল ফোনটি হারিয়ে যেতে পারে,কিংবা যে কোন সময় আপনার বন্ধু-বান্ধব আপনার কম্পিউটারে ঢুকে আপনার ছরি চুরি করে নিয়ে আপনাকে কিংবা আপনার প্রিয়জনকে ব্ল্যাকমেইল করতে পারে।
কোনক্রমেই লোকেশন/অবস্থান জনীত ছবি আপডেট দেওয়া যাবে না। যেমন-আমি সাক্ষী দিতে যাচিছ,-আমি এখন ট্রেনে,বাসে ইত্যাদি।
৯) আপনার মোবাইল বা কম্পিউটারে কিংবা মেসঞ্জারে কোন অপরিচিত নাম্বার হতে কোন মেইল,বা ছবি আসলে তাহা কোনক্রমেই খোলা উচিত না।
১০) আপনি লটারীতে টাকা বা গাড়ী জিতেছেন,কিংবা আমেরিকা ও ইউরোপ থেকে এফবি একাউন্ট হোল্ডার কোন ব্যক্তি যদি আপনাকে মেইল করে জানায় যে,সে অনেক বড় লোকের মেয়ে তার কাছে অনেক ডলার আছে,অথাৎ লোভনীয় কোন মেইলের ফাঁদে পড়া যাবে না।
১১) কোন অপরিচিত নাম্বার হতে ফোন করে আপনার কোন তথ্য চায় যেমন-এনআইডি নাম্বার,সহ অনান্য তথাদী,তাহলে সেই ফোন বর্জন করতে হবে। অপরিচিত কাউকেই নিজের কোন তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।
১২) কোন অপরিচিত নাম্বার হতে ফোন করে আপনাকে জানায় যে,সে রবি,বা গ্রামীন ফোনের কাষ্টমার কেয়ার সেন্টার হতে ফোন করেছে,তাদের সার্ভেয়ারের সমস্যার কারনে আপনার মোবাইল ফোনটি কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হবে,এই ধরনের কোন কথাবার্তা শুনা যাবে না। কোনক্রমেই মোবাইল ফোন বন্ধ রাখা যাবে না।
১৩) কোন অপরিচিত নাম্বার হতে মিস কল আসলে তা ব্যাক করা যাবে না; এতে আপনার নাম্বার ক্লোন হতে পারে।
১৪) যেকোন সফটওয়ার বা এ্যাপর্স এ ঢুকার সময় আপনার তথ্য বা এক্সসেস চায়; সেখানে না ঢুকাই শ্রেয়।
১৫) সব সময় শক্তিশালী পার্সওয়ার্ড, যেমন-সংখ্যা, Symbol ও অক্ষরের Mixed/Complex পার্সওয়ার্ড ব্যবহার করুন।
১৬) +১১১১, অথবা +২২২২২,এই জাতীয় ফোন নাম্বার থেকে ফোন রিসিভ থেকে বিরত থাকুন।
Read More

ঢাকায় ইথিক্যাল হ্যাকারদের সিকিউরিটি কনফারেন্স By Beetles

ঢাকায় ইথিক্যাল হ্যাকারদের সিকিউরিটি কনফারেন্স By  Beetles

বাংলাদেশের হ্যাকারদের নিয়ে শনিবার রাজধানী ঢাকার একটি হোটেলে দেশীয় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটলস সাইবার সিকিউরিটি লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হলো ইথিক্যাল হ্যাকারদের সিকিউরিটি কনফারেন্স ‘হ্যাকট্যাগ ২০১৭’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্রাটেজিক অফিসার সুমন আহমেদ সাবির, বিটলসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুকিত হালিম, পরিচালক নাহিদুল কিবরিয়া, শাহী মির্জা, তারেক সিদ্দিকী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করা ইথিক্যাল হ্যাকারদেরকে একটি প্রতিযোগিতায় (সিটিএফ) অংশগ্রহন করতে দেওয়া হয়। ওই প্রতিযোগিতায় হ্যাকারদেরকে সাইবার নিরাপত্তা বিষয়ক সমস্যা সমাধান করার পাশাপাশি সিস্টেমের নিরাপত্তা ত্রুটি বের করতে বলা হয়। সেখান থেকে বিজয়ী সেরা তিনজন হ্যাকারকে পুরস্কৃত করে বিটলস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে সাইবার নিরাপত্তার জন্য অনেকেই কাজ করছেন। ভবিষ্যতে এ দেশের সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য এখনই কাজ করতে হবে। যাতে এ দেশের দক্ষ সাইবার নিরাপত্তা কর্মী গড়ে উঠে এবং তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের সাইবার স্পেসের নিরাপত্তা আরও শক্তিশালী হয়।
বক্তারা আরও বলেন, দেশে বিভিন্ন হ্যাকার গ্রুপ বিচ্ছিন্নভাবে দেশের জন্য কাজ করছেন। তবে সকল হ্যাকার গ্রুপের মধ্যে সমন্বয় না থাকার কারণে এ কাজে গতি আসছে না। বিটলস এ ক্ষেত্রে সমন্বয়ের কাজ করছে। এই লক্ষে একটি প্লাটফর্ম তৈরী করেছে প্রতিষ্ঠানটি।
Read More