Technology Used by Successwful Businesses

বাংলাদেশে বর্তমানে প্রতি ৬ জন পুরুষের বিপরীতে মাত্র ১ জন নারী ইন্টারনেট ব্যবহারের সুযোগ পান


বুধবার রাজধানীর একটি হোটেলে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ‘ডিজিটাল দক্ষতা কি নারীদের জীবনে পরিবর্তন আনতে পারবে’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে ওয়েবে সুযোগ থাকার ভিত্তিতে নারী-পুরুষের অনুপাত ১:৬। মোবাইল ফোন মালিকানার ভিত্তিতে নারী-পুরুষের অনুপাত ১:২। উন্নয়নশীল বিশ্বে পুরুষের তুলনায় ২৫ শতাংশ কম নারী ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন।


আলোচনায় বক্তারা তরুণী ও নারীদের গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক ডিজিটাল দক্ষতা অর্জনে নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন।

এসব প্রতিকূলতা নিরসনে যেসব পদক্ষেপ নেয়া হচ্ছে ও যেসব পদক্ষেপ নেয়া জরুরি তা নিয়েও আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহিন আহমেদ চৌধুরী, ইউএসএইড বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মাহমুদা রহমান খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লিঙ্গ, মিডিয়া ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ড. গীতি আরা নাসরিন।

আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রিটিশ কাউন্সিলের হেড অব ইংলিশ গেনর ইভানস।

Author:

Founder and Chief Editor At Hacker News Bd And Interested In Hacking.

Facebook Comment