Technology Used by Successwful Businesses

১৩ বছরের ছেলের ওয়েবসাইট কিনলো ওরাহি ডটকম


আকসাত মিত্তাল। স্কুল পড়ুয়া এই বালকের বয়স মাত্র ১৩ বছর। যে কিনা তৈরি করেছে odd-even.com নামের একটি ওয়েবসাইট। যা খুব অল্প সময়ের মধ্যে কিনে নিয়েছে কারপুল অ্যাপ কোম্পানি ওরাহি ডটকম। তবে ঠিক কত পরিমাণ অর্থ পেয়েছে আকসাত তা প্রকাশ করেনি দু’পক্ষই।

এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কেনোইবা অড-ইভেন কিনে নিলো ওরাহি? আকসাত তার অড-ইভেন ডটকমে এমন একটি পদ্ধতির উদ্ভাবন করেছিলেন যেখানে সম্প্রতি দিল্লিতে চালু হওয়া জোড়-বিজোড় গাড়ি চলাচলে গাড়ি ব্যবহারকারীদের সহায়তা করবে।

এটি এমন এক পদ্ধতি, যেখানে জোড় বা বিজোড় গাড়িওয়ালাকে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করবে। এমনকি এর মাধ্যমে দুজনে দুজনের জোড় বা বিজোড় গাড়ি ভাগাভাগি করতেও পারবেন।


গত বছরের ডিসেম্বরে নয়জন শিক্ষার্থী এই স্ট্যান্ডার্ড সিস্টেম চালু করে। তবে তার পরেই জানুয়ারি মাসে দিল্লির সরকার পরিবেশ দূষণ রোধ ও যানজট কমাতে রাস্তার গাড়ি চালানোর জোড় বিড়োজ পদ্ধতি চালু করে।

এই ডিলের ফলে দিল্লির অমিতি ইন্টারন্যাশনাল স্কুলের ওই শিক্ষার্থী ওরাহি কোম্পানির টেকনিক্যাল উপদেষ্টা এবং ওরাহির পক্ষ থেকে তাকে মেনটরিং এর সুবিধা দেওয়ার হয়েছে।

এই অ্যালগরিদমটি আমি তৈরি করেছি এবং বছরব্যাপী আমি বোর্ডের সঙ্গে কাজ করছি। বলছিলেন মিত্তাল। ওড-ইভেন ডটকম এখন ওরাহি ইন্টারফেইসের মাধ্যমে ব্যবহারকারীরা ব্যবহার করছে। যা অনেকদূর এগিয়ে যাচ্ছে।

নামটি খুবই আকর্ষণীয় এবং মনে রাখা সহজ। এখন এর ব্যবহারকারী প্রায় ৩০ হাজার। তবে অনেকেই এতে নিবন্ধন করছেন।

ব্যবহারকারী যাচাইকরণ প্রক্রিয়া পর ওরাহি থেকে ব্যবহারকারীদের পুনঃনির্দেশিত করা হয়ে থাকে। তারপর লেনদেন এবং পেমেন্ট ওয়েবে বা অ্যাপ্লিকেশন ইন্টারফেইসের পরিবর্তে অফলাইন অড-ইভেন ডটকম দ্বারা রুট ওভার করে পেমেন্ট সম্পূর্ণ করা যাবে।

এতে গুরুত্ব দেওয়া হচ্ছে বাসা থেকে অফিসে পৌঁছে দেওয়ার উপর। ওরাহি সম্প্রতি ইন্ডিয়ান অ্যাঞ্জেল নেটওয়ার্কের কাছ থেকে সাড়ে তিন কোটি রুপি বিনিয়োগ পেয়েছে। এই বছরের শেষ প্রান্তিকে কলেজগামীদের জন্য নতুন একটি পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে কারপুল।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

Author:

Founder and Chief Editor At Hacker News Bd And Interested In Hacking.

Facebook Comment