Technology Used by Successwful Businesses

Heroes of 71: RETALIATION ২৬ মার্চ আসছে নতুন ভার্শন Heroes of 71 Game এর ধারাবাহিকতা

Heroes of 71: RETALIATION


আজ বিকেল ৫টার দিকে  Heroes of 71 -এর অফিসিয়াল পেইজে তারা নতুন ভার্শনের ঘোষণা দেয়।
আমারা তাদের জানায় "শুভ কামনা" নতুন ভার্শনের জন্য।

তাদের হিরোস অফ ৭১ ফেসবুক অফিসিয়াল পেইজ থেকে হুবহু স্ট্যাটাস নিচে দেয়া হলোঃ

শনির চর। ১৯৭১ সাল। পুরো দেশ জুড়ে দাউ দাউ করে জ্বলছে মহান মুক্তিযুদ্ধের আগুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বাধীনতার ঘোষণার পর পরই দেশের আপামর জনগণ ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধে। যুদ্ধের সময় তৈরি হয় পাঁচ জনের গেরিলা গ্রুপঃ শামসু বাহিনি। দলে আছে শামসু, সজল, বদি, তাপস আর কবির। প্রচণ্ড যুদ্ধের পরে শামসুরা মুক্ত করে শনির চর, দখল করে নেয় এখানে থাকা পাকিস্তানি আউট পোস্ট। কিন্তু শহীদ হয় সজল। সহযোদ্ধার মৃত্যুতে প্রতিশোধের আগুনে প্রদীপ্ত হয় শামসু বাহিনি। খবর আসে ঘৃণ্য পাকিস্তানি সৈন্যরা কয়েকজন নারীকে অপহরণ করে নিয়ে গেছে দুই-তিন মাইল দূরে ঊল্লার হাটে একটা টর্চার ক্যাম্পে। তাদের দায়িত্ব এই ক্যাম্প দখল করে অপহরণ হওয়া মেয়েদের মুক্ত করা। 

চারজনের দল নিয়ে ওরা ঝাঁপিয়ে পড়ে এই বীরাঙ্গনাদের মুক্ত করার জন্য। ওদের বিরুদ্ধে ভারি অস্ত্রে সজ্জিত পাকিস্তানি নরপশুদের একটা হিংস্র দল। প্রচণ্ড যুদ্ধের মধ্যেও ওদের সামনে চ্যালেঞ্জ অপহৃত মা-বোনদের সবাইকে নিরাপদে উদ্ধার করা। এই টর্চার ক্যাম্পেই শামসু বাহিনির সাথে দেখা হয় অনিলার। পৈশাচিক অত্যাচারের মুখেও অবিচল থাকা এই মেয়েটিও যোগ দেয় ওদের সাথে...
Heroes of 71 এর ধারাবাহিকতায় এবারের ২৬ মার্চ আসছে Heroes of 71: RETALIATION
নতুন গেম, থাকছে সব নতুন মিশন। দেশ মাতৃকার সম্মানের প্রশ্নে বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী!
#HeroesOf71 #Heroes_Of_71_Retaliation
 সাথেই থাকুন আপডেট আসতেছে
আর খেলতে থাকুন দেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম গেম এবং থাকুন দেশের সাথেই।

heroes of 71: retaliation পেল ২০ লাখ টাকার অনুদান



Author:

Founder and Chief Editor At Hacker News Bd And Interested In Hacking.

Facebook Comment