যুক্তরাষ্ট্রের মিলিটারির ডাটা সেন্টারে হামলার কথা স্বীকার করেছেন একজন চীনা হ্যাকার। সু বিন নামের ৫০ বছর বয়সী ওই হ্যাকার মার্কিন মিলিটারির স্পর্শকাতর তথ্য হ্যাক করার কথা স্বীকার করেছেন।
সু বিন জানিয়েছেন, তাদের হ্যাকার দলটি যুক্তরাষ্ট্রের মিলিটারির ডাটা সেন্টার যুদ্ধবিমান, কার্গো বিমান এবং বিভিন্ন অস্ত্রের তথ্য হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে কাজটি করেছিল।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বলেছে, বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য মি. সু মিলিটারির ডাটা সেন্টারে আক্রমণ করেছিল। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের দাবি, সু’র কাছ চীনের সরকার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অস্ত্রের তথ্য কিনে নিতে চাইছিল। মোটা অংকের টাকার লোভে মি. সু ও তার দল এই কাজটি করেছে।
তবে ঠিক কোন সময়ে এই হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে এবং হ্যাকার কি কি তথ্য হাতিয়ে নিয়েছে সম্পর্কে কোনো কিছু জানায়নি দেশটির বিচার বিভাগ।
সু ২০১৪ সালে কানাডায় কর্মরত অবস্থায় গ্রেফতার হন। তাকে পাঁচ বছরের কারাদণ্ড ও আড়াই লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল জন কারলিন এ সম্পর্কে বলেন, চীন যুক্তরাষ্টের বিভিন্ন সামরিক তথ্যের উপর দীর্ঘদিন ধরেই নজর দিয়ে আসছে। এক্ষেত্রে সু চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চীন সু কে দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি। আমরা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো।
