Technology Used by Successwful Businesses

ফেসবুকএর নতুন এই ম্যালওয়্যার ভাইরাস থেকে সাবধান থাকুন


ফেসবুক আতংক!
সম্প্রতি ফেসবুক নিরাপত্তা দুর্বলতাকে কেন্দ্র করে একটি ম্যালওয়্যার ভাইরাস ছড়াচ্ছে হ্যাকাররা। ভাইরাসটির কাজ হলো প্রোফাইল পিকচারসহ একটি লিংক আপনার মেসেজের ইনবক্সে প্রেরণ করা । আর আপনি তাতে ক্লিক করলে ম্যালওয়্যার ভাইরাস অটোমেটিক আপনার সকল ফেসবুক ফ্রেন্ডদের ইনবক্সে চলে যাবে । আপনারা সবাই এটি থেকে সাবধান থাকুন, কারন এর ফলে আপনার সাধের ফেইসবুক আইডিটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।

এই ম্যালওয়্যার ভাইরাসটি আপনার যে যে ক্ষতি করতে পারেঃ
লিংকটির কাজ হচ্ছে আপনার প্রোফাইল এর সব তথ্য হাতিয়ে নেওয়া । অর্থাৎ আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল ইত্যাদি। এই ম্যালওয়্যার ভাইরাসটির দ্বারা আপনার অনেক স্পর্শকাতর তথ্য হ্যাকার হাতিয়ে নিতে পারে এবং আপনাকে সেই স্পর্শকাতর তথ্যের জন্য ব্ল্যাকমেইলও করতে পারে।

এই ম্যালওয়্যার ভাইরাস থেকে যেভাবে সাবধান থাকবেনঃ
সবার প্রথমে আপনাকে যা করতে হবে তা হল এই লিংকে ক্লিক না করা । তারপর আপনি মেসেজ গুলো ডিলিট করে দিন।
নোটঃ
লিংকে ক্লিক করে ফেললে সবার আগে পাসওয়ার্ড পরিবরতন করে ফেলুন তারপর আইডি ডিঅ্যাক্টিভ করে রাখুন ২ দিন।

পোস্টটা পড়ার জন্য আপনাদের সবাইকে হ্যাকারনিউজবিডির পক্ষ থেকে ধন্যবাদ ।

Author:

Founder and Chief Editor At Hacker News Bd And Interested In Hacking.

Facebook Comment