আপনি একটি স্মার্টফোন ফোরাম এ যদি প্রশ্ন করেন,
নিশ্চিত হোন যে , আপনি অন্তত হাজারের উপর জবাব পাবেন কিন্তু তারপরও ফলাফল সবসময় মীমাংসাহীন থাকবে। সত্যি বলতে গেলে সাইবার অপরাধীরা একটি Android malware প্রতি ১৭ সেকেন্ডে বানায়।
অনেক ব্যবহারকারী নিরাপত্তা এবং গোপনীয়তার জন্য iPhone ব্যাবহার করে থাকে। তারা যে একা তা নয়, অনেক নিরাপত্তা বিশেষজ্ঞরা অ্যাপলের ডিভাইসকে বেশি নিরাপদ এবং ডেটা সুরক্ষার দিক দিয়ে Android বা Windows operating system-এর তুলনায় বেশি নির্ভরযোগ্য মনে করে। এটা বলা হচ্ছে যে তিনটি প্রধান অপারেটিং সিস্টেমের মধ্যে অ্যাপলের আইফোনকে বেশি নির্ভরযোগ্য মনে করা হচ্ছে কেননা এতে ডাটা মোছার ফাংশান আছে।
ডাটা মোছার ফিচারটি ফোনের পুরো ডেটা মুছে দেয় দশবার ভুল পাসকোড দেয়ার পর। এই নিরাপত্তার বৈশিষ্ট্য এতই নিখুত যে এটি বাজারের অন্যান্য সব স্মার্টফোনের থেকে Apple-এর আইফোন কে পুরাপুরি আলাদা বানিয়ে দেয়।
অ্যাপল এর ফ্যানবয়ের একটি প্রাসঙ্গিক সত্য পেশ করে তাঁদের দৃষ্টিভঙ্গির যাচাই করার জন্য। আগের সপ্তাহে, মার্কিন আদালত অ্যাপল কে আদেশ দেয় San Bernardino shooter এর আইফোন আনলক করার জন্য, FBI সৈয়দ রিজওয়ান ফারুক এর ফোন চেক করতে চায় তার ক্রিয়া এবং কার্যক্রম এর তথ্য পাওয়ার জন্য, যা থেকে ডিসেম্বরে গণহত্যা সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে। ফারুক ও তার স্ত্রী তাসফীন মালিক ২০১৫ সালে একটি শুটিং গিয়েছিল এবং সেখানে উভয়কে হত্যা করা হয়েছে।
অ্যাপল প্রেমীদের মতে আইফোন এর শক্তিশালী এনক্রিপশন ক্ষমতা এবং ডেটা সুরক্ষার অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির কারনে FBI আদালত কাছে যেতে বাধ্য হয়েছে। যদি এটি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন হত FBI এটি সহজে crack করতে পারত।
OnePulse তাদের app এর মাধ্যমে ১৫০০ আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি যুক্তিসম্মত উত্তর খুঁজেছে । সামগ্রিকভাবে, আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে ৪০ শতাংশ বলেছেন, অ্যানড্রইড আইফোন চেয়ে বেশি এগিয়ে।
"আমরা আমাদের ভোটদানে অ্যান্ড্রয়েড ও আইফোনকে একে অপরের বিরুদ্ধে রেখেছিলাম কোনটি উত্তম তা জানার জন্য ," OnePulse ব্র্যান্ড ম্যানেজার Meagan হেলি বলেন।
নিরাপত্তা ও গোপনীয়তা এর অন্যান্য প্রার্থী আছে যেমন Blackphone,Blackberry ইত্যাদি। কিন্তু বড় অ্যান্টিভাইরাস সংস্থাগুলোর বিশেষজ্ঞরা মনে করেন যে 'ডেটা মুছে ফেলার বৈশিষ্ট্যটি ' আইফোন কে অন্যান্য স্মার্টফোনের থেকে বেশি মর্যাদা দেয়। Avast Director of Threat Intelligence, Filip Chytry এর মতে,ডেটা মুছে ফেলার বৈশিষ্ট্যটি উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড ডিভাইসেও যোগ করা যাবে। কিন্তু বিষয়টি হলো এদের সিস্টেম জটিল সাধারন ব্যবহারকারীদের জন্য এবংএতে device administrator permission থাকে না।
এক কথায় স্বাভাবিক ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়নি, Chytri ব্যাখ্যা করেছেন যে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যদি "device administrator permission"দেয়া হয় ব্যবহারকারীরা একটি বিশেষ অ্যাপ্লিকেশন এর মাধমে এবং কিছু অতিরিক্ত ধাপ অনুসরণ করে এই সেবা ব্যবহার করতে পারবে। Chytri এটাও বলেন যে উইন্ডোজ ফোন ব্যবহারকারীদেরও বিশেষ সফটওয়্যার দ্বারা ব্যবহার করতে হবে।
Trend Micro’s global threat communications manager Christopher Budd, Chytri-এর মতামতের উত্তরে বলছেন যে, অ্যাপল বর্তমানে এনক্রিপশন ক্ষমতায় নেতৃত্ব দিচ্ছে।
অ্যাপল তাদের আইফোনে ডিফল্ট ভাবে এনক্রিপশন সক্রিয় করেছে 3Gs থেকে অপরদিকে অ্যান্ড্রয়েড সম্প্রতি এটার সুযোগ দিচ্ছে কিন্তু উইন্ডোজ ফোন এখনো এই ব্যাপারে বেশ পিছিয়ে আছে। Chytri বলেছেন, Android 6.0 Marshmallow এ, পূর্ণ ডিস্ক এনক্রিপশন বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের এখনও এই সুবিধা দেয়া নেই।
