Technology Used by Successwful Businesses

ডেটিং অ্যাপস এর ফাঁদে পড়ে এইডসের ঝুঁকিতে বিশ্বের তরুণেরা বাদ যাচ্ছে না বাংলাদেশও


সারাবিশ্বে নানাবিধ কারনে  অসংখ্য মানুষ মারা যাচ্ছে। তেমনি এইচআইভি/এইডসও  এখন বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মৃত্যুর অন্যতম কারণ বলে বিবেচিত হচ্ছে।

অনেক সচেতনতার ফলে যখন বিশ্বজুড়ে এইচআইভি সংক্রমণের হার হ্রাস পেয়েছে তখন কোনও কোনও এলাকায় দেখা যাচ্ছে, কমবয়সীদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার পরিমাণ বেড়ে গেছে। বিশেষজ্ঞরা গোপন মহামারী হিসেবে ধারনা করছেন।

জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের এক সাম্প্রতিক সমীক্ষা বলছে, কৈশোরে থাকা সমকামী ও উভকামীদের মধ্যে এইডসের মহামারী দ্রুত বিস্তার লাভ করছে। এর পেছনে একটি অন্যতম কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে, মোবাইল ডেটিং অ্যাপস দ্বারা উদ্বুদ্ধ হয়ে একাধিক সঙ্গীর সঙ্গে যৌন মিলন করাকে।

১৯ বছরের জন (ছদ্মনাম) ব্যাংককে বাস করে। অন্য অনেক কিশোরের মতোই জন ডেটিং অ্যাপস বেছে নিয়েছিলো যৌন সঙ্গী খোঁজার জন্য। তিনি অন্যান্য সমকামী কিশোরদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য গ্রাইন্ডার এবং গ্রাউলারের মতো মোবাইল অ্যাপস ব্যবহার করেন।

বিবিসিকে তিনি বলছিলেন, আমি প্রথম দেখাতেই যৌন মিলন পছন্দ করি না। প্রথমে আমি মানুষটিকে জানতে চেষ্টা করি। কিন্তু আমার কিছু বন্ধু শুধুমাত্র যৌন মিলনের জন্যই এখানে আসে। আপনি যদি গ্রাউলারে যান সেখানে দিনের বেলাতেই এমন ৫০ জন মানুষকে আপনি পাবেন। আর রাতের বেলা পাবেন ১০০ জনকে।

জন নিরাপদ সঙ্গম করে, কিন্তু যাদের সঙ্গে মিলিত হয় তাদের সঙ্গে সঙ্গম করার সময় তিনি কনডম ব্যবহার করে না। প্রথমবার এইচআইভি পরীক্ষা করতে গিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন। যদিও এই পরীক্ষায় এ দফায় উৎরে গেছেন।

ব্যাংককে এইচআইভি এবং এইডস বিষয়ক ইউনিসেফের আঞ্চলিক উপদেষ্টা উইং-সাই চেং বলছেন, তার সন্দেহ এর ফলে বহু কমবয়সী নারী ও পুরুষ ঝুঁকির মুখে পড়ছে। এই ঝুঁকি শুধু একজনের নয়, এটা বহুজনকেই ঝুঁকিতে ফেলছে। ফলে এইচআইভি সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে।

অন্যদিকে অন্য বিশেষজ্ঞ মহল থেকে বলা হয়েছে, এই মহামারি লাগামহীন ঘোড়ার মতো ধেয়ে আসছে,উপমহাদেশের দিকে যাতে আক্লান্ত হতে পারে বাংলাদেশ সহ এশিয়ার বেশ কয়টি দেশ।

Author:

Founder and Chief Editor At Hacker News Bd And Interested In Hacking.

Facebook Comment