বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরী গেম "হিরোস অফ '৭১"
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরী গেম। এই গেমটি তৈরী করেছে চুয়েটের স্টুডেন্টরা। এই গেমটি ডেভোলপ করার জন্য প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা অনুদান দিয়েছে। ১৬ ই ডিসেম্বর উপলক্ষে প্লে-স্টোরে রিলিজ দেওয়া হয়েছে। ২৬ শে মার্চ ২০১৬ তে এর ফুল ভার্সন রিলিজ দেওয়া হবে।
গেমটির গ্রাফিক্স অসাধারণ। মিশনের কথা আর কি বলল, খেললেই বুঝবেন। এখানে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান নিয়ে করা। খেলা শুরু আগে একটা ভিডিও দেখানো হবে, যেখানে যুদ্ধের ইতিহাস বর্ণনা করা হয়েছে ।
প্রতিটি মিশন শুরু করার আগে কুইজ আছে, যার থেকে আপনি উত্তর দিলে আপনাকে গুলি, নতুন যুদ্ধের সরঞ্জাম দেওয়া হবে।