কোন এক হ্যাকার এটিএম বুথ থেকে টাকা উঠানোর পর থেকে ওই বুথ জোন থেকে ১০০ চাইলে ৫০০আর ৫০০চাইলে ২৫০০ টাকা বের করে দিচ্ছে এটিএম বুথ।
পরবর্তীতে এই খবর পেয়ে এটিএম বুথের বাইরে ভিড় জমান ওই ব্যাংকের গ্রাহকরা। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের।

টাইমস অব ইন্ডিয়া জানায়,
উত্তরপ্রদেশের অজিতনগর এলাকায় একটি এটিএম বুথে ঢোকার জন্য প্রায় জানপ্রাণ
লাগিয়ে দিয়েছিলেন ওই ব্যাংকের গ্রাহকরা। ওই বুথে ঢোকার জন্য গ্রাহকরা
কেন উতলা হবেন না বলুন? এক হ্যাকারের ব্যবহার করা করা বুথ থেকে এটিএমে
একশো টাকা চেয়ে বোতাম টিপলেই হাতে চলে আসছিল কড়কড়ে পাঁচশো টাকা। আর কোনো
ভাগ্যবান এক হাজার টাকা বের করার জন্য বোতাম টিপলে হাতে চলে আসছিল নগদ
পাঁচ হাজার টাকা। অর্থাৎ যে টাকা চাওয়া হচ্ছে তার পাঁচগুণ পাওয়া যাচ্ছিল।
সবচেয়ে বড় ব্যাপার হলো, এটিএম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে তাঁদের
কাঙ্ক্ষিত টাকাই কাটা যাচ্ছিল। এটিএম থেকে বের হওয়া পাঁচগুণ টাকা নয়।
এভাবেই প্রায় ২০ জন গ্রাহক ওই এটিএম থেকে টাকা তুলে ফেলেন।
এদিকে ব্যাংক কর্তৃপক্ষও ব্যাপারটি টের পেয়ে এটিএম তালাবন্ধ করে দেয়। আর বন্ধ এটিএমের পাশেই ভিড় জমান গ্রাহকরা। সবার দাবি, বন্ধ এটিএম খুলে তাঁদেরও পাঁচগুণ টাকা নেওয়ার সুযোগ করে দিতে হবে। অবশ্য এই গোলমালের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যাংকের টেকনিক্যাল টিম ছুটে এসেছে। আপাতত বন্ধ রয়েছে এটিএম বুথ। এ ছাড়া ব্যাংকটি জানিয়েছে, আপাতত যাঁরা বেশি টাকা পেয়েছেন, তাঁরা ছাড়া পাবেন না। ব্যাংকের বুথটি হ্যাকিং এর কারণে ত্রুটিজনিত সময়ে টাকা তোলা প্রত্যেক গ্রাহকের কাছ থেকে বাড়তি টাকা ফেরত নেওয়া হবে বলেও জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।