Technology Used by Successwful Businesses

TALK TALK HACK: লন্ডনে কিশোর আটক।


গত সপ্তাহে, ব্রিটিশ পুলিশ যুক্তরাজ্জের telco 'TalkTalk' সার্ভারের প্রধান হ্যাকার সন্দেহে একটি কিশোর ছেলেকে গ্রেপ্তার করেছে। সোমবার নর্দার্ন আয়ারল্যান্ড এর কাউন্টি এন্টরিম  থেকে একটি ১৫ বছরের ছেলেকে গ্রেপ্তার করা হয়  (প্রথম আটক) যিনি TalkTalk ডেটা বেঞ্চের সাথে সংযুক্ত ছিলেন।
TALK TALK HACK


বৃহস্পতিবার, মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট (MPCCU), কম্পিউটার অপব্যবহার আইনের অপরাধের সন্দেহে ওয়েস্ট লন্ডনের ফেলথাম থেকে দ্বিতীয় নামবিহীন ১৬ বছর বয়সী একটি  ছেলেকে গ্রেফতার করেছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, TalkTalk  ডেটা বেঞ্চের লক্ষ লক্ষ গ্রাহকের ব্যাংক একাউন্ট এবং ব্যক্তিগতভাবে সনাক্তকরণযোগ্য তথ্য ঝুঁকির মধ্যে।
এদের মধ্যে রয়েছে,
গ্রাহকদের প্রায় ২১০০০ ব্যাংক একাউন্ট
প্রায় ২৮০০০ ক্রেডিট ও ডেবিট কার্ড এর বিবরণী
কমপক্ষে ১৫০০০ গ্রাহকের জন্ম তারিখের বিবরণী
২১০০০ গ্রাহকের নাম, ফোন নাম্বার ও ইমেইল।

TalkTalk স্বীকার করেছে যে,সব তথ্য এনক্রিপ্ট করা ছিলোনা 
হ্যা,যেটা খুবই খারাপ।যাইহোক, কোম্পানি দাবি হচ্ছে  "তদন্ত হিসেবে যতটুকু জানা গেছে যে, তারা যেটুকু এক্সিস নিয়েছিল তাতে আপনার ব্যাংক একাউন্ট থেকে টাকা নিতে যথেষ্ট নয়।এর একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, আজ থেকেই শুরু হবে তাদের এমন সকল গ্রাহকদের জানানো যারা এই বিব্রতকর ঘটনার জন্য ক্ষতিগ্রস্থ হতে পারে।

ক্ষতিগ্রস্থ TalkTalk গ্রাহকদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের পাসওয়ার্ড পরিবর্তন এবং আগামী কয়েক মাস ধরে তাদের ব্যাংক অ্যাকাউন্ট এর উপর নজর রাখতে সুপারিশ করা হয়েছে।

Author:

Founder and Chief Editor At Hacker News Bd And Interested In Hacking.

Facebook Comment