Technology Used by Successwful Businesses

৯ বছর বয়েসী ছেলে একজন সফল হ্যাকার এবং একটি কোম্পানির সিইও




রুবেন পল হচ্ছে তৃতীয় শ্রেণীতে অধ্যয়নরত একজন সাইবার সেকিউরিটি এক্সপার্ট যে টেক্সাসের অস্টিনে বাস করে। সে তার নিজের কোম্পানী প্রোডেন্ট গেইমসের সিইও এবং সাম্প্রতিককালে দ্যি গ্রাউন্ড জিরো সামিট এ "বিশেষ প্রতিনিধি" হিসেবে অংশগ্রহণ করে। 

তার নাম রুবেন পল এবং তার বয়স মাত্র ৯ বছর। এই তৃতীয় শ্রেণীতে পড়ুয়া বালকটি একজন সুদক্ষ হ্যাকার, সাইবার সেকিউরিটি এক্সপার্ট এবং একজন অ্যাপ ডেভেলপার। আরো আশ্চর্যের বিষয় এই যে, সে নিজেই তার কোম্পানী প্রোডেন্ট গেইমসের সিইও।
গত বছর দ্যি গ্রাউন্ড জিরো সামিট-এ, শিশুদিবসে পল তার বক্তব্য প্রদান করে। এই বছর, পৃথিবীর সবচেয়ে বৃহৎ একটি হ্যাকার সম্মেলনে সে-ই সবচেয়ে কনিষ্ঠতম অংশগ্রহণকারী।

শিশুদের সাইবার প্রতিরক্ষা সম্পর্কে উৎসাহ দিতে সে দিল্লীর আসুক হোটেলে আয়োজিত একটি সম্মেলনে "বিশেষ প্রতিনিধি" হিসেবে যোগদান করে। তার প্রিয় নায়ক স্পাইডার ম্যানের কথা উল্লেখ করে রুবেন বলে, “ভালো হ্যাকিং দক্ষতার মাধ্যমে তুমি মহৎ শক্তি পাবে, আর মহৎ শক্তির মধ্য দিয়েই মহৎ দায়িত্ববোধ আসে।”

“ডাটা হরণের মাধ্যমে, ইন্টারনেটে সাইবার হুমকি এবং বিভিন্ন ধরনের আক্রমণ সংঘটিত হচ্ছে, শিশুরা বিপদে পড়লে কিভাবে তারা তা প্রতিরোধ করে নিজেদের বাঁচাবে এটি তাদের শিখানো খুবই গুরুত্বপূর্ণ। ”

সম্মেলনে বলতে গিয়ে, প্রধান অতিথি হোম মিনিস্টার রাজনাথ সিং বলেন, ওয়ার্ল্ডওয়াইড ওয়েবটি হচ্ছে পঞ্চমাত্রাসম্বলিত প্রতিরক্ষা এবং এটি নিয়ন্ত্রণ করা আমাদের সর্বোচ্চ দায়িত্ব।

কুংফুতে কনিষ্ঠতম ২য় ব্ল্যাক বেল্টধারী হিসেবে তার অভিজ্ঞতা উল্লেখপূর্বক রুবেন সম্মেলনে এটিকে সাইবার কুংফু বলে আখ্যা দিয়েছে।

তার কোম্পানী প্রোডেন্ট গেইমস শিক্ষামূলক বিষয় সম্বলিত আনন্দদায়ক গেইমস তৈরি করে থাকে। “রুবেন দ্যি গিফটেড এ্যান্ড টেলেন্টেড প্রোগ্রামে (টেক্সাস শিক্ষাপদ্ধতি দ্বারা পরিচালিত) নির্বাচিত হয় এবং যেখানে তাকে একটি গেইম তৈরি করতে হবে। অন্যরা বোর্ডগেইমসের মত গেইম তৈরি করেছিল, কিন্তু রুবেন যে কিনা গেইমের ব্যাপারে খুবই উৎসাহী সে ভিন্ন একটি গেইম তৈরি করার চিন্তা-ভাবনা শুরু করে,” তার মা সংগীতা বলেছেন, যিনি নিজেই একজন আইটি পেশাদারী।

প্রোডেন্ট গেইমস একটি অ্যাপও তৈরি করে যাতে শিশুরা কিভাবে নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করবে তা দেখানো হয়েছে। তার আরেকটি অ্যাপে ব্রুটফোর্স আক্রমণের মাধ্যমে কিভাবে পাসওয়ার্ড ক্রেক করা হয়ে থাকে সেটি সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করা হয়েছে। 

তার বাবা মন্তব্য করেন, যখন তার বয়স মাত্র পাঁচ, সে ফায়ারওয়ালের মত শব্দগুলো ব্যবহার করত এবং এতে তিনি অবাক হতেন। “পাঁচ বছর বয়সে, আমি ওকে স্ক্রেচের সাথে পরিচয় করিয়ে দিই, এবং তারপর ৬ বছর বয়সে আমরা প্রোগ্রামিং এর আসল জগত এবং নিরাপত্তামূলক ধারণার দিকে পা বাড়ায়,” বলেছেন মানু পল।

হ্যাকিং এবং অ্যাপ তৈরির পাশাপাশি, রুবেন তার বন্ধুদের সাথে সময় কাটায়, ব্যায়াম করে, সাতার কাটে এবং কুংফু প্রশিক্ষণ নেয়।

ইন্টারভিউ > https://www.youtube.com/VGcj8Qdj-gI

Author:

Founder and Chief Editor At Hacker News Bd And Interested In Hacking.

Facebook Comment