Technology Used by Successwful Businesses

যেভাবে টর অ্যানোনিমাস ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার ইনস্টল করবেন


টর প্রোজেক্ট অবশেষে টর ম্যাসেঞ্জারের প্রথম বেটা ভার্সন আনুষ্ঠানিকভাবে উদ্ভোদন করে, একটি উন্মুক্ত উৎস এবং এনক্রিপটেড ম্যাসেজিং ক্লাইন্ট যা টর নেটওয়ার্কের সর্বোচ্চ স্তরে কাজ করে। সরলতা এবং গোপনীয়তার এর কথা মাথায় রেখে টর ম্যাসেঞ্জার ডিজাইন করা হয়েছে। তাদের দলটি দাবি করছে যে তাদের অ্যাপসটি ইন্সট্যান্ট ম্যাসেজসমূহের কনটেন্টগুলোকে এমনভাবে এনক্রিপ্ট করবে যে ব্যবহারকারী যেগুলো পাঠাচ্ছে সেগুলো snoopers এবং eavesdroppers-দের নির্ণয় করতে কঠিন হবে। টর ম্যাসেঞ্জার ম্যাসেজগুলো এনক্রিপ্ট করার জন্য "Off-the-Record" (OTR) এর সাথে একীভূত হয়েছে এবং তাদের ঠিক একইপথে টর নেটওয়ার্কে চালিত করছে যেভাবে টর ব্রাউজার ওয়েবে কাজ করে। অ্যাপটি মজিলার ইন্সট্যান্ট ম্যাসেজিং ক্লাইন্ট Instantbird-এ বানানো এবং সেটি ঠিক একইভাবে কাজ করে যেভাবে Adium (আরেকটি জনপ্রিয় ইন্সট্যান্ট ম্যাসেজিং ক্লাইন্ট) করে থাকে। যেভাবে পিসিতে টর ম্যাসেঞ্জার ইন্সটল করবেনঃ টর-ম্যাসেঞ্জার-ইন্সটল টর ম্যাসেঞ্জার উইন্ডোজ, ম্যাক, অথবা লিনাক্স পিসির সকল ভার্সনে চালানো যাবে। 

ইন্সটল করতে আপনাকে নিমোক্ত ধাপগুলো অনুসরণ করতে হবেঃ


- এখান থেকে টর ম্যাসেঞ্জার    ডাউনলোড করুন 
- অ্যাপটিকে drag করে আপনার Applications folder এ নিয়ে যান
- অ্যাপটি Run এবং launch করুন (যা বর্তমানে বেটা ভার্সনে আছে)
- আপনার পছন্দের ইন্সট্যান্ট ম্যাসেজিং সার্ভিসসমূহে লগ ইন করুন
- লগ ইন করার পর, কোন প্রকার হ্যাকিং ছাড়ায় আপনি গোপন এবং অজ্ঞাতভাবে চ্যাট করতে পারবেন । 

বর্তমানে টর ম্যাসেঞ্জার ক্লাইন্ট সাপোর্ট করছেঃ -
-Jabber (XMPP) চ্যাট প্রোটকল - IRC (ইন্টারনেট রিলে চ্যাট)
- ফেসবুক চ্যাট
- গুগল টক
- টুইটার
- ইয়াহু
- ডেস্কটপ ক্লাইন্টসমূহ (যেমন- ম্যাকের জন্য Adium, উইন্ডোজের জন্য Pidgin) 

তাদের লক্ষ্য হচ্ছে একটি নিরাপদ চ্যাট ক্লাইন্ট তৈরির মাধ্যমে টরকে যথাসম্ভব সহজবোধ্য করা। 

টর ম্যাসেঞ্জার: ভবিষ্যৎ ইন্টিগ্রেশন
তাদের ভবিষ্যৎ টর ম্যাসেঞ্জারের ভার্সনগুলো সাপোর্ট করবেঃ 
- স্যান্ডবক্সিং (অধিক নিরাপত্তার জন্য)
- স্বয়ংক্রিয় আপডেট
- টুইটার DMs এর জন্য OTR
- টর এর প্রোটকলগুলোর জন্য ভালো সাপোর্ট
- নিরাপদ বহুদলীয় যোগাযোগ
- এনক্রিপটেড ফাইল পাঠানো তাই,

যদি টর ম্যাসেঞ্জার  ব্যবহার করে দেখতে চান, এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করুন।    ডাউনলোড

Author:

Founder and Chief Editor At Hacker News Bd And Interested In Hacking.

Facebook Comment