প্যারিসের আক্রমণের সাড়াতে, হ্যাকার দল এনোনিমাস খুব দ্রুততার সাথে তাদের চিরশত্রু আইএসআইএস কে হুশিয়ারী দিয়েছে। দলটি দুটি ভিডিও প্রকাশ করে যেখানে আইএসআইএসকে হুশিয়ার করেছে এবং তাদের বলা হয়েছে, “আমাদের পক্ষের পুরো সৈন্যবাহিনীকে প্রত্যাশা কর”।
অতীতে, হ্যাকার দল এনোনিমাস আইএসআইএস এর ওয়েবসাইটসমূহ এবং তাদের সকল সামাজিক মিডিয়ার অ্যাকাউন্টগুলোকে ধ্বংস করার অঙ্গীকার করেছিল। চার্লি হেবডো এর হত্যাকান্ডের পর হ্যাকার দলটি এই বছরের শুরুতে #OpISIS হ্যাশ ট্যাগটি চালু করেছিল।
আর এখন প্যারিসে আইএসআইএস এর দ্বারা বড় আক্রমণটির জন্য, এই শুক্রবার, এনোনিমাসের ভিন্ন ভিন্ন শাখা একত্রিত হয়েছে এবং তাদের চিরশত্রুর সাথে লড়বার জন্য দৃঢ়প্রতিজ্ঞ প্রকাশ করেছে।
এই বছরের শুরুতে, এনোনিমাস হ্যাকারগণ আইএসআইএস এর টুইটার অ্যাকাউন্টসমূহ হ্যাক করে তা উন্মোচন করেছিল। এইবারও আমরা আইএসআইএস এর ওয়েবসাইটগুলো হ্যাক করার ব্যাপারে একই বিষয় আশা করছি।
এনোনিমাসের ফ্রান্স এবং ইতালিয়ান শাখাগুলো তাদের বিবৃতি দিয়ে দুইটি ভিডিও প্রকাশ করেছে।
নিচের ভিডিওটি দেখুন এবং টুইটারে #OpParis ক্যাম্পেইনটিতে ট্র্যাক করুন।
এখানে সম্পূর্ণ বিবৃতিটি পড়ুনঃ
হ্যালো বিশ্বের বাসিন্দাগণ,
আমরা এনোনিমোস।
শুক্রবার, ১৩ই নভেম্বর,২০১৫ এর ফলাফল।
রাজধানীতে সন্ত্রাসী কর্মকান্ডে ফ্রান্স আঘাতপ্রাপ্ত।
আমরা প্রথমে নিহত, আহত, এবং তাদের পরিবারদের প্রতি সমবেদনা এবং সংহতি জানায়।
আমাদের মূল্য এবং স্বাধীনতা রক্ষার্থে, আমরা সন্ত্রাসী সংগঠনের সদস্যদের গতিপথ চিহ্নিত করছি যারা এই আক্রমণের জন্য দ্বায়ী, আমরা হাল ছাড়ব না, আমরা ক্ষমা করব না, এবং আমরা তাদের সকল কার্যকলাপের ইতি ঘটাতে সকল প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ নিব।
চার্লি হেডবো এর আক্রমণ চলাকালীন, আমরা প্রতিজ্ঞা নিয়েছি যে যারা আমাদের স্বাধীনতায় আঘাত হানবে তাদের আমরা নির্মূল করে ছাড়ব।
আর এখন সেটায় আমরা করছি, সাম্প্রতিক আক্রমণের কারণে।
সুতরাং আমরা তোমাদের একত্রীত হয়ে এই আদর্শগুলোকে প্রতিরোধ করার আহ্ববান জানাচ্ছি।
আমাদের পক্ষের পুরো সৈন্যবাহিনীকে প্রত্যাশা কর।
এই সহিংসতা আমাদের দূর্বল করে নি। বরং এটি আমাদের সকলকে এগিয়ে আসতে এবং সকল প্রকার অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ করতে শক্তি যোগাচ্ছে।
আমরা এনোনিমোস।
আমরা ঐক্যবদ্ধ।
আমরা ক্ষমা করি না।
আমরা ভুলি না।
আমাদের প্রত্যাশা কর।
